1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

মায়ের জন্য প্রার্থনা –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
গনতন্ত্রের মা,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমার আজকের কবিতা।
আজকে আমার মা জননী
বিছানায় সজ্জাসায়ী
কে ছিল এ-র পেছনে বলো
কারা ছিল দায়ী?
বিনা অপরাধে আটকে জেলে
করেছে নির্যাতন
জেল তো নয় তা যেন ছিল
কবরের মতোন।
খাবারে তোমার বিষ মেশানো
জেনেও গেছো খেয়ে
মৃত্যু তোমার তখন থেকেই
আসছে কাছে ধেয়ে।
শত অত্যাচার মুখ বুঝিয়া
সয়ে গেছো তুমি
তবুও কখনো যাওনি ছেড়ে
নিজের মাতৃভূমি।
যারা তোমাকে বিনা কারণে
করেছে গৃহহারা
চোখ মেলে দেখ জনগণ তাদের
করেছে দেশ ছাড়া।
তুমি কাঁদলে দেশ কাঁদে
তুমি হাসলে হাসে
গনতন্ত্র রক্ষা করতে ছিলে
জনতার পাশে।
তাই তো তোমায় আপোষহীন
নেত্রী সবাই মানে
সারা বিশ্ব চেয়ে আছে
শুধুই তোমার পানে।
দেশের জন্য স্বামী সন্তান
দিয়েছো বলিদান
কেমন করে শোধ করিব
তোমার এ-ই ঋন।
সুস্থ হয়ে ফিরবে তুমি
তোমার প্রাণের দেশে
বরণ করবো আবারও তোমায়
আমরা রাণীর বেশে।
মহান প্রভু মাকে মোদের
করো হেফাজত
কষ্ট যতো, লাগব করো
করি মোনাজাত।
মৃত্যু সবার অবধারিত
মানি তো সবাই
তবুও মোরা মাকে প্রভু
আরো কিছু দিন চাই।
ফিরিয়ে দাও মা’কে প্রভু
ফিরিয়ে দাও তুমি
মা’কে পেয়ে ধন্য হোক
আমাদের জন্মভূমি।
তারিখ ঃ ০৭/১২/২৫
(পান্ডুলিপি সংরক্ষিত)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট