1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

সান্ডা- ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

কফিলের ছেলে সান্ডা খাবে
গরীব ভৃত্য সান্ডা কোথায় পাবে?
দিয়ে সার্চ গুগলে তার একটা সমাধান মিলে।
গুগল মামা দেয় বলে সান্ডা পাবে মরুর বুকে,
মাইলের পর মাইল খুঁজে সান্ডা ধরে দুখেদুখে!
সান্ডা খেয়ে কফিলের পরিবার আছে সুখে।

১০ থেকে ৩৬ ইঞ্চির টিকটিকি নাম তার সান্ডা,
পাঁচ থেকে ত্রিশটা পাড়ে তারা আন্ডা।
বড়ো হয় জন্মের পর খেয়ে মায়ের মল,
তারপর লতাপাতা আর নানাজাতের ফল।

লেজ মোটা শক্ত আর খাঁজযুক্ত,
কফিল আর কফিলের ছেলে তার ভক্ত।
কিছু কিছু বাঙালিও হয়েছে এখন যুক্ত!
সান্ডা, সান্ডা! চারিদিকে সান্ডা!ফেইসবুকও নয় মুক্ত!

আবেগি বাঙালি সান্ডা ভেবে ধরে গুইসাপ!
বনবাদাড় উড়াল করে করিয়া সাফ।
ওরে ভাই আমারে করে দে তুই মাপ,
আমি সান্ডা নারে, আমি গুইসাপ!

সান্ডা নামে গুইসাপ খেয়ে, আছে কেউ হাসপাতালে,
কি মন্ত্র দিলো যে কফিলের ছেলে!
বাঙালি যুবকের রাত-দিন একাকার
করে চিৎকার, সান্ডা-সান্ডা বোলে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট