1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

আবেগী আবদার –মাহজাবীন আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
কেমন আছো তুমি ?
ভালো …?
যাক…. তুমি ভালো থাকো ,
কিন্তু আমি যে ভালো নেই
জানো…
আমার না খুব মন খারাপ
শরীর ও ভালো নেই তেমন
জ্বর জ্বর লাগছে কেমন !
তুমি বললে… , হুম,
কি হুম….?
তুমি বললে….
এই যে তোমার শরীর খারাপ
তোমার মনও ভালো নেই
শুনলাম তো… ।
তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে
তুমি বললে….হুম ,
তোমাকে আমার ছুঁয়ে দেখার ইচ্ছে
তুমি বললে…
কি বলো …এসব কি হচ্ছে ?
এটা তোমার শুধুই অবুঝ বায়না
তাই আবার হয় নাকি ?
সম্ভব না , তা হয় না …. ।
কেনো সম্ভব না ! কেনো হয় না !
খুব হয়……, তুমি চাইলেই হয়
তুমি চলে এসো …., চলে এসো তুমি
তোমাকে আমার খুব মনে পড়ছে
খুব দেখতে ইচ্ছে করছে
তোমার জন্য…..
তোমার জন্য ,আমার মন কেমন করছে
তুমি বললে….
কি করবো আমি ?
কি করতে পারি বলো ?
আমার তো কিছু করার নেই ,
ঠিক মতো ঔষধ খাও , বিশ্রাম নাও
সব ঠিক হয়ে যাবে ।
না , হবে না ….কিছু ঠিক হবে না
তুমি না এলে , আমায় ছুঁয়ে না দিলে …
তোমায় দেখতে না পেলে
আমি ভালো হবো না
আমার মনও ভালো হবে না
তুমিও তো জানো , তবুও কেনো বোঝ না ?
কিছুটা বিরক্ত হয়ে….
তুমি বললে….
কেনো পাগলামো করছো !
এটা তোমার অযথাই আবেগ
এ তোমার অন্যায় আবদার
এমন জেদ কি কেউ করে !
চাইলেই কি আমি আসতে পারি ?
আমি যে এখন বহুটা পথ দূরে ।
আমি চমকে যাই , অবাক হই !
কথায় তোমার , ঘোর কাটে আমার
নিজেকে জাগিয়ে দিলাম , সামলে নিলাম
স্বপ্ন ভেঙে বাস্তব ফিরে পেলাম ।
তোমাকে ভালোবাসতে বাসতে
অধরা আবেগে ভাসতে ভাসতে
শূণ্যতার পায়ে ভর করে ….
দুঃস্বপ্নের শীর্ষ চূড়ায় ঠাই নিয়েছিলম ,
আর তুমি…..
তুমি আমায় অবাক করে দিয়ে
আবেগী বলে , অবোহেলা ঢলে
ভাবনার আকাশ থেকে মাটিতে ফেলে
অন্ধ বিশ্বাসের ঘুম থেকে জাগিয়ে দিলে ।
সত্যিই তো….
কি করে সম্ভব হতো !
আমিও যে বেঁচেও মরে ..
মৃত মানুষের কাছে কি কেউ আসে
না …কেউ তাকে কাছে টেনে ভালোবাসে ?
২৬ / ১ / ২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট