1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

কে কত মিথ্যা বলতে পারে শেখ হাসিনার সময় সেই প্রতিযোগীতা ছিল : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার নামে খুন, গুম ও হত্যা মামলা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। ন্যায্য বিচার চাই। শেখ হাসিনার সময় বিচারের নামে প্রহসন হয়েছে, অন্যায় করা হয়েছে, ফরমায়েশি রায় প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মীসভায় জেলা শহরের পৌরসভা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারও বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছর জামায়াতের নেতা কর্মীদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। দলীয় কার্যালয়গুলো সিলগালা করে দেওয়া হয়। বাড়িতেও থাকতে পারেনি নেতা-কর্মীরা। বাড়িতে বসলেও জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে মামলা দেওয়া হয়েছে।

 

শুধু জামায়াত নয়, বিরোধী মতের সকলের ওপর পাশবিক নির্যাতন করা হয়েছে। অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে, অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন, তার উজির নাজিররাও একই রকমের ছিলেন। কে কত মিথ্যা বলতে পারবে সেই প্রতিযোগিতা ছিল গত ১৫ বছর।

ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় পরিকল্পিতভাবে। শেখ হাসিনার নির্দেশেই এটি করা হয়।  গেল ১৫ বছরে যত অন্যায়, অত্যাচার, জুলুম করা হয়েছে তা ছিল শেখ হাসিনার মদদেই।

দলীয় নেতা-কর্মীদের আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমীর বলেন, জামায়াত কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, মানুষের ক্ষতি করবে না। যেখানে অন্যায় দেখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।

কর্মীসভা ঘিরে লক্ষাধিক মানুষের জমায়েত হয় নীলফামারী শহরে। অনুষ্ঠানস্থল ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে মানুষের উপচে পড়া ভিড় ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট