1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

নিজস্ব সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা, প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ। দিনটি উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, হৃদয়স্পর্শী হামদ-নাত পরিবেশন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে “মহানবী (সা:)-এর শৈশবকাল” এবং ‘খ’ গ্রুপে “মহানবী (সা:)-এর পূর্ণাঙ্গ জীবনী” নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।

আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও শিক্ষাকে প্রত্যেকের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য এবং সমগ্র মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং উপস্থিত অভিভাবকদের ধন্যবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট