1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

গিরগিটি –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে
গিরগিটি দেখতে কেমন ছিল
আমি জানি না
রঙ বদলালেই বা কেমন হয়
তা ও জানি না
শুনেছি গিরগিটি রঙ বদলায়।
কিছু কিছু মানুষকে দেখেছি
ক্ষণে ক্ষণে কিভাবে
ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে
কিভাবে সাপের মতো
খোলস পালটায় মুহূর্তে।
কিভাবে কাক থেকে কোকিল
গাধা থেকে ঘোড়া হতে চায়
তারা ভুলে যায় নিজের অতীত
অথবা নিখুঁত অভিনয় করে
পাকা অভিনেতার মতো।
এরা সমাজের ক্ষত, পচনশীল ঘা
ডালপালা বিস্তার করে আছে
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে
উই পোকার মত নিরবে নিভৃতে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট