
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম।
কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, মিজানুর রহমান, আনোয়ার হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার, যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী এবং সাংগঠনিক সম্পাদক সাবমির মাহমুদ শামীম।
উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।