1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘রাজধানী স্পেশালাইজড হাসপাতাল’-এর নতুন ফার্মেসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ দেশের বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুশতাকুন্নবী কাসেমী (দামাত বারাকাতুহুম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও ফিতা কাটার মাধ্যমে এই নতুন ফার্মেসির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে হযরত মাওলানা মুফতি মুশতাকুন্নবী কাসেমী হাসপাতালটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবার সার্বিক মান দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ ও ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি নিজেও হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং নবউদ্বোধিত ফার্মেসি থেকে প্রথম সম্মানীয় গ্রাহক হিসেবে ওষুধ ক্রয় করে এর আনুষ্ঠানিক পথচলার সূচনা করেন।

পরিদর্শন শেষে এক বিশেষ দোয়ায় তিনি হাসপাতালের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে তিনি চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে মানবসেবা এবং রোগীদের সেবা করার আহ্বান জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ এই বরকতময় আয়োজনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং মুফতি মুশতাকুন্নবী কাসেমী সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করেছেন। অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট