1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো মারাত্মক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে পুলিশ এক বিশেষ জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করেছে।

রেলওয়ে পুলিশ সুপার জনাব জান্নাত আফরোজ-এর বিশেষ নির্দেশনায়, গতকাল ৩০ জুন ২০২৬ইং তারিখ বিকেল ৫:৪০ ঘটিকায় আখাউড়া রেলওয়ে থানাধীন তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাধারণ জনগণকে সাথে নিয়ে আয়োজিত এই সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ভয়াবহতা, ক্ষয়ক্ষতি এবং এটি যে একটি গুরুতর আইনত দণ্ডনীয় অপরাধ—সে বিষয়ে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে সতর্ক ও সচেতন করা হয়।

সভা শেষে রেলওয়ে পুলিশের একটি দল রেললাইন সংলগ্ন আশপাশের বসতবাড়িগুলোতে সরাসরি গমন করেন। সেখানে তারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করার জন্য স্থানীয়দের নিরুৎসাহিত করেন এবং সন্তানদের প্রতি অভিভাবকদের আরও বেশি যত্নশীল ও সচেতন হওয়ার অনুরোধ জানান।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় ৩টি নিয়মিত মামলা রুজু হয়েছে। এই মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের উদ্দেশ্যে এলাকায় একটি বিশেষ অভিযানও পরিচালনা করা হয়। একই সাথে স্টেশন এলাকা এবং রেললাইনে অযথা ঘোরাফেরা বা বসে না থাকার জন্য স্থানীয় জনসাধারণকে বিশেষভাবে সতর্ক করা হয়।

জনসচেতনতা আরও জোরদার করতে স্থানীয় রেলওয়ে মসজিদে মাইকিং-এর মাধ্যমে স্টেশন ও রেললাইন সংলগ্ন বসতবাড়ির বাসিন্দাদের সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া এই অপরাধ পুরোপুরি বন্ধে স্টেশন ও সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে পুলিশ জানায়, বর্তমানে উক্ত ফাঁড়ি এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের এই ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট