কাজে ঠনঠন
শুন্য কলস বাজে বেশি
কয় গুরুজন।
ব্যস্ত থাকে সারাবেলা
খুঁজতে কেবল দোষ
পাশের লোকের সাফল্য দেখে
করে ফুসফুস।
দুই দিকে পা দিয়ে
চলতে ভালো পারে
ছলচাতুরী করে করে
সকলের নজর কাড়ে।
নিজেকে খুবই চালাক ভাবে
আর সকলে বোকা
মনে মনে ভাবে শুধু
কেমনে দিবে ধোঁকা।
নিজের কথা না ভেবে
ভাবলে দশের কথা
সবাই তোমায় আপন করে
রাখবে তুলে মাথায়।