1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

শাশুড়ি হত্যায় ডাকাতির নাটক : পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

গাজীপুরের সদরে পিরুজালী মধ্যপাড়া এলাকায় শাশুড়িকে হত্যার পর ডাকাতির নাটক সাজানোর অভিযোগে পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার অন্য দুই আসামি হলো- উজ্জ্বল হোসেন (৪৬) ও শাহনাজ বেগম (৪৫)।

পুলিশ জানায়, নিহত আছমা আক্তারকে হত্যার ঘটনাটি প্রথমে ডাকাতি বলে প্রচার করা হলেও তদন্তে ভিন্ন চিত্র উঠে আসে। গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনের দিকনির্দেশনায় একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। পরে নিশ্চিত হওয়া যায়, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা।তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতের পুত্রবধূ আরিফা আক্তার উর্মী (২২) ও তার সহযোগীরা রাতে আছমা আক্তার ঘুমিয়ে পড়ার পর তার কক্ষে প্রবেশ করে। ঘরে রাখা প্রায় সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির সময় আছমা আক্তার দেখে ফেললে, তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে ডাকাতির গল্প তৈরি করা হয়

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুত্রবধূ ডাকাতির দাবি করলেও জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। একপর্যায়ে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

জয়দেবপুর থানার কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা (নং-১২) দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট