1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

মনোহরগঞ্জে বাড়ছে হাম রোগীর সংখ্যা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অনেক শিশু জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং গায়ে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসছে।
কিছু শিশুর অবস্থা গুরুতর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই জানতে চাইছেন— হাম কেন বাড়ছে, কীভাবে ছড়ায়, কী করলে শিশুকে রক্ষা করা যাবে এবং টিকা নেওয়া শিশুরাও কি ঝুঁকিতে আছে?
এবিষয়ে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহারিয়ার বলেন, “হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস-জনিত রোগ। এটি বাতাসের মাধ্যমে খুব সহজে ছড়ায়। একজন আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশিতে ভাইরাস বাতাসে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই বাতাসে শ্বাস নিলে বা জীবাণুযুক্ত পৃষ্ঠ স্পর্শ করে চোখে-মুখে হাত দিলে যে কেউ আক্রান্ত হতে পারেন।” এর একমাত্র চিকিৎসা হচ্ছে টিকা দেয়া। তিনি বলেন আমাদের কাছে সাড়ে ৪শ ভায়াল রয়েছে, যা দিয়ে ২ হাজারের বেশি শিশুকে হামের চিকিৎসা দেয়া সম্ভব।
তিনি বলেন গত এক সপ্তাহে ৮ জন রোগী পেয়েছি, এরমধ্যে ১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আরো বলেন রোগটি ছোঁয়াচে হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই এখনি সবাইকে সচেতন হতে হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন হাম প্রতিরোধে সচেতনতা মূলক প্রচরণাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট