1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অবিলম্বে চাঁদাবাজি বন্ধ না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব —ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দিব। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব।”
‎তিনি আরও বলেন, “আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ব। ঢাকা-১৫ আসনকে একটা মডেল আসন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
আজ ‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষ ৫৪ বছরে অনেক আদর্শ দেখেছে কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি।”
“দেশব্যাপী শুরু হওয়া চাঁদাবাজির কারণে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন, তা না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব।”
ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা ও প্রবাসীদের মৃতদেহ সম্মানের সাথে দেশে আনার প্রতিশ্রুতিকে অনুসরণ করার জন্য সরকারি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগরী মজলিশে শুরা সদস্য ও কাফরুল দক্ষিণ ও উত্তর থানার সেক্রেটারি যথাক্রমে মু. আবু নাহিদ ও মো. আশিকুর রহমান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন “বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং একটি অর্থপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবে।”
‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগরী কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমীর উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল উত্তর থানার আমীর মোঃ রেজাউল করিম, কাফরুল জোন টিম সদস্য মো. জসিমুদ্দিন, আলাউদ্দিন মোল্লা, নাজমুল হাসান খান, মুফতি মাসুদুর রহমান, থানার কর্মপরিষদ সদস্য আবুল বাশার, সালাউদ্দিন শাহিন, পরশ আব্দুল্লাহ, মোস্তফা গাউসুল আজম, শহিদুল্লাহ বেপারী, মেসবাহ উদ্দিন মাহিন, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, ওলামা ও যুবপ্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট