1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

“সৈকতে প্রত্যাবর্তন” —-রেশমা বেগম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
নীল আকাশের মায়া ছাড়েনি কখনো দু’জনাকে–
নীল সাগরে সৈকত পাড়ে
স্মৃতির কায়া হাঁটে,
বাতাস কথা বলে সুমিষ্ট সুরেলা আওয়াজে
শিশিরের নূপুর বাজনা’ কানে আসে
ঝুমুর তালে তালে —
তোমার ভাবনা পেয়ে বসেছে এই ‘আমাকে’ —
দূরের বেলাভুমিতে কন্ঠের ধ্বনি ভাসে
কোথায় তুমি??
চলে এসেছো কি প্রিয়ার আরাধনার ডাকে
কত সময় পেরিয়ে গেলো– চাঁদ ‘মুখ’ ফিরিয়ে হাসে,
সাগরে জাহাজ ডাকে– আয়,আয়,আয় —
শৈবাল শ্যাওলার দ্বীপে রয়েছো কি তুমি আজো !
মন ঢেউয়ের তরঙ্গে খোঁজে তোমারে।
কোন্ অজানায় পাবো তোমাকে
নিকটে মোহনায় জাহাজের ঢেকে বাঁশি বাজে,
আকাশ-সাগরের মেলবন্ধন
ভালোবাসার বৃত্ত আঁকে দু’জনার পৃথিবীতে।
পায়ের আওয়াজ পাওয়া যায় সীমাহীন
নৈকট্যে,চাঁদনী পশর রাতের মায়ামোহ
দুজনাকে বাহুডোরে বেঁধে রাখে—
স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে আসছে
সৈকতে তোমার প্রত্যাবর্তন —
অমর প্রেমের গল্প রচিত হবে
প্রেম কাব্যের মহাজগতে।
কবিতাটির সর্বস্বত্ব
সংরক্ষিত গুগলে,
ঢাকা,বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট