1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ— আবুল কালাম

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ, গান ও মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কমান্ডার আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুনির আহমদ।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি দোয়া, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম বলেন,
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি সৎ ও মানবিক মানুষ হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন,
আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা খাতকে নতুনভাবে গড়ে তুলব, যাতে এই অঞ্চলের প্রতিটি সন্তান আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট