1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলার কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা ৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। শুক্রবার সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে, উপজেলা আমীর হাফেজ নুরুন্নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা আমীর মনোহরগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা সেক্রেটারি ফয়জুর রহমান। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মুহ: মহিউদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ উল্লাহ, খিলা ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহিম। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আমীর ও সেক্রেটারিসহ মনোহরগঞ্জ উপজেলা প্রতিটি কেন্দ্রের আহবায়ক ও সদস্য সচিবরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট