1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃষ্টির দিনে –সৈয়দ ইসমাইল হোসেন জনি  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার(১১এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল(০৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (০৪) । তারা সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি অন্যদিনের মতো বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে নাথেরপেটুয়া স্টেশন বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে। তিনি জানান ঘটনাটি শুনেছি, তবে নিহত দুই শিশুর পরিবারের কেউ বিষয়টি পুলিশকে জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট