1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্বাধীনতার রঙ –রেজাউদ্দিন স্টালিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
আমারা খুঁজছি প্রিয় স্বাধীনতার রঙ
কোথায় থাকে সেই রঙ
সূর্যের শাখায়- কৃষ্ণচূড়ার কণ্ঠে
নাকি রঙধনুর ভ্রুর মধ্যে
স্বাধীনতার রঙ হয়তো পাখির ডানায়
কিম্বা নদীর কলস্বরে
সুতো ছেঁড়া বালকের ঘুড়ির ঠোঁটে
গোধুলি সন্ধ্যার নৃত্যে-শিশিরের শস্যদানায়
ঘরে ফেরা কৃষকের পদশব্দে
শ্রমিকের স্বেদদগ্ধ বাহুর বিক্রমে
নাকি স্বাধীনতার রঙ স্কুলের ছুটির ঘন্টাধ্বনি
অপেক্ষাতুর মায়ের অনন্ত দৃষ্টি
শিল্পীর কন্ঠ চেরা সুরের তরঙ্গ
কবির আবেগর ওঙ্কার
কোথায় থাকে স্বাধীনতার রঙ
যখন ভোর হয়
সূর্য ওঠে
পাখিরা উড়ে যায় দিগন্তে
মুক্তির মিছিলে মিছিলে ছেয়ে যায় মানুষ
গুলির শব্দে লুটিয়ে পড়ে পাখি ও প্রকৃতি
মানুষের কন্ঠ বিদীর্ণ করে বেরিয়ে আসে
স্বপ্নের থোকা থোকা শিমুল-পলাশ
তখনই স্বাধীনতা তার রং খুঁজে পায়
সবুজ ঘাসের ছোপ ছোপ আকাঙ্ক্ষায়
আমরা দেখি
আমরা শুনি
আর বিশ্বাস করি
স্বাধীনতার রং রক্তের

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট