1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

শুধু অনুরোধ –মারিয়া নূর

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
দৃষ্টির আশীর্বাদে কবিতারা হয় প্রেম।
কলমে তখন ভর করে মাদকীয় উপাখ্যান।
যখন তখন অযৌক্তিক আবদারের যানজট –
এলোমেলো শব্দালঙ্কারে ভরে ওঠা উঠোন,
অলক্ষেই হয়ে যায় কাল বিজয়ী উপন্যাস।
রাতের গায়ে বিছানা পাতে আদিম রূপকথা।
যে অতীত ছিলো কষ্টের অনুলিপি,
তার মুনাজাতেও এখন আদুরে গল্প।
গোলমেলে হিসেবের খাতায়
খুব গোছালো বিশ্লেষন।
বুকের চৌকাঠের দুর্ভিক্ষ গিলে,
নবান্নের মহাৎসবে মাতোয়ারা সারা পাড়া!
হতাশায় বিলুপ্ত প্রত্যাশারা,
কেমন লকলকিয়ে বেঁচে ওঠে!
লতায় পাতায় শৈল্পিক সৌন্দর্যে হয় অরণ্য।
পলকেই দেখি! হ্যাঁ দেখি – হতবাক দেখি!
ইতিহাসের সেজে ওঠা নতুন সংযোজনে।
হে দেব – কিছুই তো আর অবশিষ্ট রাখনি
যে চাইবো নতুন করে।
শুধু অনুরোধ, এ ভূখণ্ডে
আর কোনও বৈরাগ্য ছেড়ে যেও না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট