1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা: কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬মার্চ) কুমিল্লা নগরীর হোটেল রুচি বিলাসে সমিতির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি গোলাম সরওয়ার মজুমদার, সাবেক সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন বাবলু, সাবেক সভাপতি আবদুল খালেক মোল্লা, সহ-সভাপতি এডভোকেট দেওয়ান সামছুল হক, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক জসিম উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বদিউল আলম নাছির, সাধারণ সম্পাদক আবদুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য অধ্যাপক আলী মর্তুজা ভূঁইয়া, নির্বাহী সদস্য দৈনিক প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যগণ।

সভায় বক্তারা বলেন, মনোহরগঞ্জ উপজেলার যে সকল নাগরিকগণ কুমিল্লায় বসবাস করেন তাদের সকলের সমন্বয়ে গঠিত হয়েছে কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতি। সমিতি প্রতিষ্ঠার পর থেকে আমরা সমিতির সকল সদস্য ও মনোহরগঞ্জ উপজেলার মানুষের যে কোন সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি।
আমাদের এই সমিতির মাধ্যমে আঞ্চলিক সম্প্রীতি সৃষ্টি হয়েছে এবং আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরিতে সহায়ক হিসাবে ভূমিকা রাখছে। তাই আগামী দিনে সমিতির সফলতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করার আহবান জানান। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর পুত্র এইচ এস সি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ায় সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট