1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বৃষ্টির দিনে –সৈয়দ ইসমাইল হোসেন জনি  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউনিয়ন কৃষকদল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে গতিশীল করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। তারই ধারাবাহিকতায় রবিবার (২৬ জানুয়ারী) মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের মুন্সিরহাট বাজার সংলগ্ন মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ হোসেন, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অহিদুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার নুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আবু তাহের বি.এ। ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাকের হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আঃ রহমান খোকনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট