1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামি দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচনে এক হয়ে লড়বে ইসলামি দলগুলো। গতকাল বরিশালের চরমোনাই মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জামায়াতে ইসলামীর আমিরের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য দেন দুই নেতা।

নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে কর্মী সম্মেলনে অংশ নেওয়ার আগে আমির ডা. শফিকুর রহমান সদর উপজেলার চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামিয়া মাদরাসায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘জামায়াতে ইসলামীর আমিরসহ অন্য নেতারা চরমোনাই এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন।’

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সবাইকে সামনে রেখে বলতে চাই আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সেটা আগে, তারপর নির্বাচন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘রাজনীতির মাঠে চিন্তার ব্যবধান থাকতে পারে। ভিন্নতা থাকতে পারে। আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছার।’ মতবিনিময় শেষে উভয় দলের শীর্ষ নেতারা চরমোনাই দরবার শরীফের মসজিদে একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন। এর আগে দুপুর ১২টার দিকে জামায়াত আমির চরমোনাই পৌঁছান। পরে চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামি মাদরাসা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট