1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ মুক্ত দিবস পালিত

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জে মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে হটিয়ে লাল সবুজের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন বীর মুক্তি যোদ্ধারা। সে দিনটিকে স্মরণ করে ১১ ডিসেম্বর বুধবার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাছরিন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কর মিয়াজী, হাবিবুর রহমান পল্লি সক্ঞ্চয় ব্যাংক শওকত আলীসহ উপজেলার বীর মুক্তি যোদ্ধারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট