1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘হাসিনাকে জনগণ আর কখনো দেশ শাসনের অধিকার দেবে না’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকারী শেখ হাসিনাকে জনগণ আর কখনও দেশ শাসনের অধিকার দেবে না; দিতে পারে না। শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লব প্রতিহত করতে নিজের দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে।

শুক্রবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গার দর্শনা অডিটোরিয়াম হলে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, বিগত ১৫ বছরের সকল খুনের মাস্টারমাইন্ডও শেখ হাসিনা। সে দেশের বাইরে বসে এখনও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আছে। ৫ আগষ্টের বিপ্লবের পর একটা পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করেছে হাসিনা ও তার দোসররা। শেখ হাসিনার মতো জালিম ফ্যাসিস্টের হাতে বাংলার জনগণ আর কখনও রাষ্ট্রক্ষমতা তুলে দেবে না।

 

রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট রুহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেআসাদুজ্জামানের সঞ্চলনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়ার অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান।

এর আগে নবাগত জেলা আমির রুহুল আমিনকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সম্মেলনে জেলার দেড় হাজার রুকন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট