1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

মনোহরগঞ্জের মড়হ বিএনপির কর্মী সমাবেশ

আবদুল বাকী মিলন
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী  কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের নির্দেশনায় দলের কর্মকাণ্ডকে গতিশীল ও  নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হযেছে।

মনোহরগঞ্জ উপজেলা লক্ষণপুর ইউনিয়নের বৃহত্তর ৩ নং ওয়ার্ড মড়হ, গাজিয়াপাড়া, খরখরিয়া ও মাজিয়াখালী জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবীণ বিএনপি নেতা গোলাম সারোয়ারের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবুল খায়ের। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সচিব আমান উল্লাহ চৌধুরী, ইউনিয়ান বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারী, মোহাম্মদ আবু নাসের, সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম মিন্ট, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, উপজেলা যুবদলের সদস্য আরিফ হোসেন, মোহাম্মদ ইমাম হোসেন প্রমুখ। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম,৭ নং ওয়ার্ড সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী কামাল হোসেন মজুমদার,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন,৯নম্বর বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার,বিএনপি নেতা আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন লিটন,সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন,যুবদল নেতা সাইফুল ইসলাম বাবু, মোরশেদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট