1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

বিবেকের তাড়না — জিএম জামাল

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
মানুষ অনুভূতিতে আঘাত করে
কিছুটা হয়তো ভুলিয়ে রাখে
আজকে এই পৃথিবীর সকল মানুষ
খাবি খায় বিশ্বাসের ঘূর্ণিপাকে।
হয়তোবা সত্য কথা তেতো লাগে
কভু মিথ্যে লাগে মিঠে
আবার উচিত কথা বলতে গেলে
কেবল আঘাত আসে পিঠে।
বাহিরের গেটে ঝোলানো সাইনবোর্ড
লেখা কুকুর হতে সাবধান
ভিক্ষুক হেঁটে যায় গেটের পাশ দিয়ে
নিয়তের করুন সমাধান।
সময়ের অবহেলিত মানুষ গুলো
নির্মম শিক্ষায় এ পথ চলা
এবার বেড়িয়ে আসার অদম্য ইচ্ছা
সম্ভাবনার সব দুয়ার খোলা।
লুডুর সিঁড়ি বেয়ে উঠেছি উপর
সাপের মুখে পড়ে আবার লেজে
এবার কি আবার ফেরার পালা
নতুন করে আজ ফেরারি সেজে।
বুকের ভিতর জমে থাকা কষ্ট
কাঁদলে ধুয়ে যায় না জানি
অনুভবের সব জানালা খুলে
দেখি আজ নিয়তির হাতছানি।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট