1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

পালিয়ে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান ওমর সানীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপেনে থাকা দলটির ‘তোষামদকারী’ শিল্পী ও কলাকুশলীদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ‘ওমর সানী ভ্লগস’ ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

প্রায় সাড়ে চার মিনিটের ভিডিওর প্রথমেই ওমর সানী বলেন, যারা ফিল্ম ও সংগীত আর্টিস্ট, আজ তাদের নিয়ে কথা বলব। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লোকান্তরে আছো, তাদের উদ্দেশে বলছি কথাগুলো। তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই। তোমরা দল করেছো, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝে-মধ্যে কিছু পকপক করেছ, এই যা..। মার্ডার করো নাই, মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। হয়তো কিছু মানুষ গালি দিবে, তা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে। কিন্তু তোমাদের ভুলগুলো, দোষগুলো স্বীকার করতে হবে।

 

এ অভিনেতা বলেন, পালিয়ে না থেকে আমার কাছে মনে হয় প্রকাশ্যে এসো তোমরা, বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার কাছে মনে হয় না তোমাদের যে অপরাধ, সেজন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা পালিয়ে থাকবে না।

তিনি বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই। প্রকাশ্যে চলে আসো। প্রয়োজনে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে শুরু করে আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই যায়।

তিনি আরও বলেন, পালিয়ে থাকার থেকে জেলখানায় থাকাও ভালো। এ জন্যই বলি, পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলো। ধরা দাও, প্রয়োজনে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, তবে কার দৃষ্টিতে কী বলবে তা জানি না আমি। আমার মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এ কথাগুলো বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কিন্তু কে কী ভাবছেন তা জানি না আমি।

এই চিত্রনায়ক বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফট কর্নার কাজ করে। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমরা মহামানবও না, নবীও না, কোনো ওলী-আল্লাহ বা দরবেশও না, আবার শয়তানও না। আমরা হচ্ছি নবীর (সা.) উম্মত। আমাদের দোষ থাকতে পারে। কেউই দোষের ঊর্ধ্বে না। এ জন্য আত্মগোপনে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সঙ্গে মিশো এবং নিজের ভুল অনুভব করো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট