1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আপত্তিকর অবস্থায় তারকা জুটি

তরুণ কথা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

টালিউডের পরিচিত জুটি অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। কয়েকদিন আগেই হয়েছে তাদের বাগদান। দুই পরিবার ও টালিউডের বিভিন্ন তারকাদের উপস্থিতিতেই হয় এই শুভকাজ। যদিও তারা এখনও মূল বিয়ের পর্বে যায়নি।

কিন্তু তার আগেই শ্বশুরবাড়িতে আনাগোনাসহ একরকম মাখামাখি সম্পর্কের মধ্যে রয়েছে এই জুটি। আর এতেই যত বিপত্তি! রীতিমতো ছিঃছিঃ করছে নেটিজেনরা!

বিষয়টি হলো, এই তারকাজুটির একটি ভ্লগে নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক কিছু মুহূর্তের চিত্র উঠে আসে। দেখা যায়, দুজনে একই কম্বলের তলায়, গা এলিয়েছেন বিছানাতে। তাও আবার মা-বাবার সামনে।

সেই ভিডিওটা শেয়ার করেছিলেন অনন্যার বোন অভিনেত্রী অলোকানন্দা। সেখানেই দেখা যায়, আড্ডা চলছে পুরো পরিবারের। দুই মেয়ে, আর দুই জামাইকে পেয়ে আনন্দিত তাদের মা-বাবাও। সকালে লুচি তৈরি করছেন অনন্যার মা। আর অনন্যা ও সুকান্ত একটি ঘরে, বিছানায় কম্বলের তলায় ঢুকে আড্ডা দিচ্ছেন। দুজনের পায়ের কাছে তাদের বাবা।আর এতেই চটল নেটিজেনরা, তুলল সমালোচনার ঝড়! একজনের মন্তব্য, ‘দুজনের তো বিয়েও হয়নি। মা-বাবার সামনে এভাবে। ছিঃ লজ্জা করে না।’ আরেকজন লেখেন, ‘মা-বাবা কী করে এভাবে অ্যালাউ করে!’ তৃতীয়জনের মন্তব্য, ‘বিয়ে না করেই, একসঙ্গে থাকছে নাকি? লিভ ইন?’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট