1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

মনোহরগঞ্জের মুন্সিরহাটে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

অর্ধশত ছাত্র-জনতার ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনে যোগদান

মোঃ আলমগীর হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে স্থানীয় মুন্সিরহাট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুহা. নেছার উদ্দিন সুমন, সেক্রেটারী আহমাদ উল্লাহ খালিদ, মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ, সেক্রেটারী মাওলানা ডাঃ আবু ছালেহ, দক্ষিণ জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান হাসিব। মুফতি লোকমান হোসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নোয়াখালী উত্তর জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি মুহা. আছেম, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মুফতি ওমায়ের আল-হোসাইনী, ইসলামী আন্দোলন নেতা মুফতি আবদুল আউয়াল, মুফতি আবদুল রহিম, ছিদ্দিক আহমদ আল-হোসাইনী, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সেক্রেটরী মাওলানা ইলিয়াছ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, সদস্য মাহমুদুল হাসান, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন, উপজেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহা. হারুনুর রশীদ প্রমুখ। উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ মমিন উল্যাহ ও সহ-সেক্রেটারী হাফেজ মাসুদ আলমের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা  আবদুর সহিদ, মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে প্রায় অর্ধশত ছাত্র-জনতা ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনে যোগদান করেন।


সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। জাতি এক নতুন বাংলাদেশ পেয়েছে। এই দেশে আর কোনো অরাজকতা জাতি চায় না। আমরা পরিবর্তন চাই। এই পরিবর্তনের স্বার্থে চরমোনাই পীর সাহেবের ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানাই।’
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের সদস্য সেলিম মাহমুদ বলেন, সব দল দেখা শেষ, ইসলামকে ক্ষমতায় দেখা বাকী, এবার ইসলামকে ক্ষমতায় নেয়ার সময় এসেছে। তাই আগামীদিনে কল্যাণের বাংলাদেশকে গড়ে তুলতে ইসলামীকে ক্ষমতায় নেয়ার জন্য সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে সমবেত হওয়ার আহŸান জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট