1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

বড় রান হওয়াতেই হেরে গিয়েছি : তাসকিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

দিল্লির ‘ব্যাটিং স্বর্গে’ বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের ব্যাটাররা, স্কোরবোর্ডে তুলেছেন ২২১ রান। অথচ সেই একই পিচে একেবারে ম্যাড়ম্যাড়ে পারফরম্যান্স বাংলাদেশের ব্যাটারদের। অরুন জেটলি স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে তাদের সংগ্রহ ‘মাত্র’ ১৩৫! এ নিয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচনাতেও পড়তে হয়েছে টাইগার ব্যাটারদের।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল যেভাবে বুক চেতিয়ে পারফর্ম করে, টি-টোয়েন্টিতে তার ছিটেফোঁটাও দেখাতে পারে না— লোকমুখে এমনটি প্রচলিতই হয়ে গেছে। আগের ম্যাচে তো সেই সত্যটা স্বীকার করেই নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৮৬ রানে হারের পর প্রায় একই সুরে কথা বললেন তাসকিন আহমেদ। ম্যাচ হারের কারণ হিসেবে ভালো না খেলাকেই দায়ী করলেন তিনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে পেসার তাসকিন বললেন, বড় রান হওয়াতেই হেরে গিয়েছি।

 

টসে জিতে আগে বোলিং বেছে নেওয়া কি ভুল ছিল? তাসকিন অবশ্য তা মনে করেন না। পাওয়ার প্লেতে ভারতের রান ছিল ৩ উইকেটে মাত্র ৪৫। সেটি মনে করিয়ে তাসকিন বলেন, ‘দেখুন, পাওয়ার প্লেতে আমরা ভালো করেছি। দুর্ভাগ্যজনকভাবে স্পিনারদের খারাপ দিন গেছে। শিশির ছিল, বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বড় রান হওয়ায় হেরে গিয়েছি। ১৮০ থেকে ১৯০-এর মধ্যে রাখা গেলেও রান তাড়া সম্ভব ছিল।’

দিল্লির উইকেট নিয়ে তাসকিন বলেন, আমরা জানতাম, দিল্লির উইকেটে অনেক রান হবে। কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। দুটি ম্যাচেই উইকেট ভালো ছিল। আমরাই ভালো খেলিনি।

তিন ম্যাচ সিরিজের দুটিতে হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে শান্ত বাহিনীর। আগামী শনিবার হায়দরাবাদে তাই হোয়াইটওয়াশ এড়ানোই আপাতত মূল লক্ষ্য টাইগারদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট