1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

মিডিয়ায় কম আসি, কারণ এখন আমার অনেক কাজ করতে হবে : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

‘এখন তো আমি টক-শোর মানুষ না’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‌‘আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে আমি মিডিয়ায় অনুপস্থিত। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা-কল্পনা হচ্ছে। এমন কী কেউ কেউ আজগুবি কথা বলছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এ ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই। প্রশ্নই আসে না।’

আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমি মনে করি এ ধরনের গুজব, গুঞ্জন ও আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে সেটাকে ভ্রান্ত করা এবং জনগণের মধ্যে অহেতুক প্রশ্ন ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। কেউ বিভ্রান্ত হবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি কয়েকদিন আগে পত্রিকায় ইন্টারভিউ দিয়েছি। তবে এটা ঠিক মিডিয়ায় কম আসি। কারণ, আমি মনে করি আমার এখন অনেক কাজ করতে হবে। আমার কাছে মনে হয়েছে, কাজের যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। এখন তো আমি টক-শোর মানুষ না। এখন আমাকে কাজ করতে হবে। কাজে বেশি মনোযোগ দিতে হবে।’

আসিফ নজরুল আরও বলেন, ‘আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু অগ্রগতি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের অগ্রগতি জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদের আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে এইগুলো করেন। তা নাহলে মানুষ আপনাদের মিথ্যাবাদী বলবে। এগুলো করা উচিত না।’

তিনি বলেন, ‘বরং রাষ্ট্রীয় সংস্কারে আপনারা আমাদের সাজেস্ট করবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আজগুবি তথ্য প্রমাণিত না করে দেওয়া এটা এক ধরনের বিভ্রান্তি ছড়ানো। মানুষের চরিত্র হনন করা। এটা ঠিক না। আশা করি আপনাদের ভুল বোঝার অবসান ঘটবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট