1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লাকসামে শহীদ ইউসুফের পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ইউসুফের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে নেতৃবৃন্দ। সোমবার (১২ আগস্ট) উপজেলার গোবিন্দপুর এলাকায় শহীদ মোহাম্মদ ইউসুফের কবর জিয়ারত শেষে তাঁর একমাত্র সন্তানের পড়াশোনার ব্যবস্থাসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মোস্তাফিজুর রহমান, নায়েবে আমীর হাফেজ নাছির আহমেদ, ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য মোঃ আমির হোসাইন, মাওলানা মনিরুল ইসলাম খন্দকার, ৬নং ওয়ার্ড সেক্রেটারী হাফেজ আবদুল্লাহ সেলিম এবং ইসলামী ছাত্রশিবির গোবিন্দপুর ইউনিয়ন পশ্চিম উপ-শাখার নেতৃবৃন্দ। এতে ইউনিয়ন আমীর মোহাম্মদ ইউসুফের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে সর্বোচ্চ শহীদি মর্যাদা দান করেন। এছাড়াও ইউনিয়ন আমীরের পক্ষ থেকে মোহাম্মদ ইউসুফের একমাত্র সন্তানের লেখা-পড়া করানোর জন্য নগদ টাকা, উপঢৌকনসহ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট