1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “Orientation on Community Engagement of REMN with Multi Stakeholders ” শীর্ষক কর্মশালা  অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউনিসেফ এর সার্বিক সহযোগিতায় আজ সোমবার সকাল ১১টা থেকে “Orientation on Community Engagement of REMN with Multi Stakeholders ” শীর্ষক একটি কর্মশালা  অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায়  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমানের সঞ্চালনায় ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার মুক্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবি দাস, উপজেলা সমাজ সেবা অফিসার তাহমিনা আক্তার, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন সহ ১১জন ইউপি চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, উপজেলা তথ্য অফিসার, ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বাংলাদেশে বর্তমানে প্রতি ১০০০০০ জীবিত সন্তান প্রস্রবের সময় ১৪০ জন মা মৃত্যু বরণ করে। ২০৩০ সালের মধ্যে যা ৭০জনে নামিয়ে আনাতে হবে। এক্ষেত্রে গর্ভবতী মাকে অবশ্যই  (গর্ভবতী) সময়ে কমপক্ষে ৪বার স্বাস্থ্য পরিক্ষা করা প্রয়োজন ও প্রতিটি ডেলিভারি হাসপাতালে বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে REMN (Reaching Every Mother and Newborn) কার্যক্রম বাস্তবায়নের জন্য মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এর পাশাপাশি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ১১ ইউনিয়ন পরিষদ, সমাজসেবা কার্যালয়, মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়, ইসলামি ফাউন্ডেশন ও সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ অংশীদার (Stakeholders) হিসেবে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট