1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী মহল্লার ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে বলে জানা গেছে। সনাক্ত হয়েছে হত্যাকারী।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম সোমবার (১ জুলাই)  প্রেসব্রিফিং করে এই তথ্য জানাবেন বলে পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

গত শুক্রবার ওই কিশোরী বাড়ির কাছে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিকেল পাঁচটার দিকে ওই কিশোরীর মৃতদেহ  ওই পুকুর থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত একটি পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়।

 

এই ঘটনায় ঐ কিশোরীর মা শনিবার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা দায়ের করেছেন। কিশোরীর বাবা একজন দিনমজুর এবং তার মা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে এই কিশোরী বড়।

ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশীদ বলেন, আসামি সনাক্তসহ হত্যা রহস্য উদঘাটিত হয়েছে। অতি দ্রুততম সময়ে ফরিদপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট