1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃষ্টির দিনে –সৈয়দ ইসমাইল হোসেন জনি  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শনিবার থেকে খুলে দেওয়া হচ্ছে আলোচিত সাভানা পার্ক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

দেশের আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ফলে আগামীকাল শনিবার থেকে দর্শনার্থীরা এ পার্কে প্রবেশ করতে পারবেন।

শুক্রবার দুপুরে পার্ক পর্যবেক্ষণ ও তদারকির কমিটির সদস্যসচিব এবং গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মশিউর রহমান জানান, দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি সীমিত আকারে খুলে দেওয়া হবে।

এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা গেট ফি দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে এবং ঘুরতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইড খুলে দেওয়া হলেও কটেজ বন্ধ থাকবে। পার্কের সব আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

 

পসঙ্গত, গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এর পর থেকে পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটি নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার পার্কটি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সার্বিক তদারকির লক্ষ্যে জেলা প্রশাসককে আহ্বায়ক এবং গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালককে সদস্যসচিব করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট