1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

ঈদে সজল-সারিকা দম্পতির ‘পাঁচফোড়ন’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

নাটিকা, গান, জাদুসহ নানা আয়োজন নিয়ে এবারের কোরবানির ঈদেও এটিএন বাংলায় থাকছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পাঁচফোড়ন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায়। প্রায় দুই যুগ ধরে এই ম্যাগাজিন অনুষ্ঠানটি ঈদ উপলক্ষে প্রচার হয়ে আসছে।

এবারের অনুষ্ঠানে অভিনয় শিল্পী আবদুন নূর সজল ও সারিকা সাবরিন থাকছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে এই দম্পতির আলাপনে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানের একটি পর্ব। অনুষ্ঠানে থাকছে তিনটি গান। ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলছে এখন খুবই’ শিরোনামের গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। কবির বকুলের লেখা এই গানে সুর ও সংগীত আয়োজন করেছেন অয়ন চাকলাদার।

লুৎফর হাসানের লেখা একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী রাজীব; সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানের ভিডিওতে রাজীবের সঙ্গে অভিনয় করেছেন মডেল মোনালিসা দীপা। উত্তরা ও আশুলিয়ার কয়েকটি জায়গায় গানটির দৃশ্যধারণ করা হয়। এছাড়া অন্য আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সানিয়া সুলতানা লিজা।

 

অনুষ্ঠানে জাদুশিল্পী ‘ম্যাজিক রাজিক’ জাদু দেখাবেন। এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ‘চা খোর’ গরুর ওপর একটি প্রতিবেদন দেখান হবে অনুষ্ঠানে। প্রতিবেদনটিতে আরো থাকছে দেশ-বিদেশের কিছু বিস্ময়কর গরু-ছাগল-ভেড়ার আশ্চর্য কর্মকাণ্ড। এছাড়া রাজধানীতে ছাদকৃষির আদলে গড়ে তোলা ছাদখামারের তথ্যভিত্তিক প্রতিবেদন দেখান হবে পাঁচফোড়নে। এসব ছাড়াও বিভিন্ন ব্যঙ্গাত্মক ও সচেতনতামূলক নাটিকা তৈরি করা হয়েছে পাঁচফোড়নের জন্য।

এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মাহমুদুল ইসলাম মিঠু, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, শাহেদ আলী, জাহিদ শিকদার, ইকবাল হোসেন, তারিক স্বপন, সিয়াম নাসির, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, বিলু বড়ুয়া, নজরুল ইসলাম, সুবর্ণা মজুমদার, শামীম আহমেদ, সাবরিনা নিসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট