1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

শীতের সুরমা বুড়ি — রেশমা বেগম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে
এসেছো তুমি শীতের বুড়ি,রূপসী
পৌষের সোনালী ডানায় ভর করে,
মোহনীয় কুয়াশার শীতল কমনীয়
রহস্যময় চাদরে আবৃত করে
ধরাধামকে।
ফোটেনি পরিপূর্ণতায় আলোর সুরমা
দ্যুতি;অলক্ষ্যে সূর্যের আভার সংবাদ
ছড়ালো পাখ্-পাখালির
কুঞ্জ-কাননে!
আনন্দ রাগিনী সরবে ধ্বনিত
বনান্তরালে–
কুহু কাকলির সুমধুর সুরলহরী নৃত্য
করে কুয়াশা আবৃত্ত বনভূমিকে
প্লাবিত করে!
কোমল পরশে আদর করলো সূর্য
চিকন মিষ্টি রিনিঝিনি হাসির
ফোয়ারায় সবুজের নোলকে
কুয়াশার নিমগ্ন অভেদ্য জাল
ছিন্নভিন্ন করে উল্লাসে।
অচেনা দুর্নিবার আলস্য- চেতনা
ঘিরে রাখে মনন- শৈলীকে,
শিশির কণায় স্নাত হয়ে শীত
সকালে ধরণী এক
কল্পনাহীন মায়া- মোহনীয়
নিস্তব্ধতায় ধ্যানস্থ!
অজানা বৈরাগ্য বিষন্নতায়
মনোলোক করে
অবগাহন অনিদৃষ্টতায়;
শিশিরের বিন্দু বিন্দু মুক্ত ঝরা
আবির খসে পড়ে
তরুলতার ছাউনি বেয়ে।
শিশির ভেজা পত্রশূন্য প্রকৃতি এক
অনন্য মাত্রার সজ্জিত বিকশিত
হলুদ শুষ্ক পল্লবে।
শুষ্ক বৈরাগ্যের মাঝে আছে
আনন্দ খেয়ার লয়,
রিক্ততা নৈস্বর্গিক প্রকৃতিকে ভিন্ন
রুপ মাধূর্যে সোহাগ করে।
নব নব উৎসবে চলে ক্ষেত-খামারিতে
নতুন নতুন শস্য কলাই
বুননের নয়নাভিরাম কাব্যিক
চিত্রমালা।
হলুদ সরিষার মাঠ প্রান্তরে মৌমাছির
মধুকুঞ্জবন গুঞ্জরিত
ধ্বনিতে মুখরিত।
একজোড়া খঞ্জনা পাখি অজানায়
হারিয়ে গেল বনানীর সুদুরিকায়।
শীতের অনাহত নিবিড় বিষন্নতা
পরিহার করে নীরব
হৃদয় ভরে ওঠে শুভ্র সমুজ্জ্বল
সুষমায়।
ঝুলন্ত রসের হাড়ি খেজুর গাছের মাথায়
মনোবেঞ্জনায় অনন্য এক আনন্দ
সমারোহের সংমিশ্রণ ঘটায়।
নতুন ধান কুটোনিতে পল্লীবালা
ঝংকৃত উদ্যমে নাট্য গীত গায়-
শীতসকালের ঐতিহ্যবাহী
অলংকরণ নতুন চালের
পিঠাপুলি, রসের পায়েস আহার
ব্যঞ্জনার আকর্ষণীয় সংযোজন।
গ্রাম বাংলার শীত সকাল কল্পনা
রাজ্যের স্বর্গপুরীর
মত তুলিতে আঁকা ছবির দৃশ্য পট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট