1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতির ঘটনায় অভিযোগের ৭ ঘণ্টার মধ্যে দুই ডাকাতসহ মালামাল উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। জানা যায় গত রোববার রাতে সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের প্রবাসী নাসির উদ্দীন ও তার শিশু সন্তানকে জিম্মি করে নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এনিয়ে সোমবার বিকেলে নাসির উদ্দীন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায় গত ৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে নাসির বাড়ি থেকে শ্বশুর বাড়ী একই এলাকার কিসমত গ্রামে যাওয়ার পথে লক্ষনপুর বাজার হতে অজ্ঞাতনামা ২ জন যাত্রীসহ আসা একটি ব্যাটারী চালিত অটোরিকশা উঠেন। অটোরিকশাটি ভাউপুর গ্রামের আলী মিয়ার বাড়ীর সামনে গেলে মোটরসাইকেলে আসা ভাউপুর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে সাদ্দাম হোসেন, রুহুল আমিনের ছেলে ইলিয়াস নামে দুজন গতিরোধ করে নাসিরকে গাড়ি থেকে নামিয়ে অটোরিকশাকে বিদায় করে দেয়। অটোরিকশা চলে যাওয়ার পর সাদ্দাম এবং ইলিয়াস, নাসিরের গলায় ছুরি ধরে ভাউপুর দক্ষিন পাড়া নুরানী তালিমুল মাদ্রাসার ছাদে নিয়ে এলোপাতাড়ী মারধর করতে থাকে এবং তার কাছে কি পরিমান টাকা পয়সা আছে তা জানার চেষ্টা করে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে নাসির তার টাকা পয়শা শ্বশুর বাড়িতে আছে বললে রাত পৌনে ১১টার দিকে নাসিরের শ্বশুর হাজী হাশেমের বাড়ীতে নিয়ে যায়। এসময় তাদের সাথে যোগ দেয় একই গ্রামের শামসুল হকের ছেলে শাহ আলম প্রকাশ মোঃ সালাউদ্দিন (৩২), রোয়াব মিয়ার ছেলে মোঃ রাসেল (৩৫), মৃত ছাদেকের ছেলে কামাল হোসেন (৩৫)। সেখানে যাওয়া পর সবাই মিলে নাসিরের শ্বশুর বাড়ির সবাইকে অস্ত্রের মুখে ভিম্মি করে নাসিরের এক বছর বয়সী ছেলে নাফিসের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে আলমিরায় থাকা নগদ ৫ লাখ ৭০ হাজার-টাকা এবং তার স্ত্রী ব্যবহৃত প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে প্রভাবশালী একটি মহল। পরদিন গ্রামবাসী একজোট হয়ে সন্ত্রাসীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং স্থানীয় সংসদ সদস্য আবুল কালামকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য ওসিকে নির্দেশ দেন।
পরে সোমবার নাসির বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরই অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার এবং লুট করে নেয়া চার ভরি স্বর্ণসহ নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম বলেন গ্রেপ্তার আসামিদের রিমান্ড চেয়ে কোর্টে চালান করা হয়েছে। বাকী আসামিদের ধরতে চেষ্টা করা হচ্ছে। অপরাধীকে কোনোভাবে ছাড় দেয়া হবেনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট