1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্নক সহযোগীতা করবো…. গাজালা পারভীন রুহী। মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত.

মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল না দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে র‌্যাব।

নিহত নীরব হোসেন (২২) জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব।

নিহত নীরবের খালাতো ভাই সোহেল হোসেন জানান, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান দিয়েছিলেন। ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে শহরের সৃজনী পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যান। তখন পাম্প শ্রমিকরা বলেন তেল নেই, পাম্প বন্ধ। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফেরার সময় দেখেন ওই পাম্পে বোতলে ভরে তেল দেওয়া হচ্ছে। তখন তারা শ্রমিকদের বলে আপনারা আমাদের তেল দিলেন না, এখন আবার বোতলে বিক্রি করছেন। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে নীরবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পেছন থেকে নীরবকে লাঠি দিয়ে আঘাত করেন পাম্পের কর্মচারীরা। পরে মাটিতে লুটিয়ে পড়েন। নীরবের সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, ‌হাসপাতালে আসার কয়েক মিনিট পর নীরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথার) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে।

এ বিষয়ে পাম্প মালিক হারুন অর রশিদ বলেন, ‘আমি ঢাকাতে আছি। পাম্পে একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে তা জানতে পারিনি।’

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘তেল নিতে আসলে পাম্পের লোকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর যে যুবক তেল নিতে আসছিল সে হাসপাতালে যাওয়ার পর মারা যায়। এই ঘটনার পর পাম্পের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাকিটা তদন্ত করে বলা যাবে।’

ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল না দেওয়া নিয়ে ঝামেলা হয় নীরবের সঙ্গে। এ সময় ফিলিং স্টেশনের তিন জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট