1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

লাকসাম-মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে শেকড়সহ তাকে মুলার মতো তুলে ফেলবো। “আমার নির্বাচনী এলাকা অর্থাৎ লাকসাম-মনোহরগঞ্জ’র কোথাও চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না” তিনি সতর্ক করে বলেন আমার দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মের সাহস দেখাবেন না। প্রশাসনকে বলে দিয়েছি অপরাধের বেলায় কোনো দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেয়া যাবেনা।
মনোহরগঞ্জ উপজেলাধীন সরসপুর ইউনিয়নের প্রবাসী নাসির উদ্দীনের শ্বশুর বাড়ি কিসমত গ্রামের হাজী বাড়ীতে নাসির এবং তার এক বছর বয়সের সন্তানের গলায় ছুরি ধরে সাম্প্রতিক সময়ে আলোচিত ডাকাতির ঘটনায় শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সবাইকে হুঁশিয়ারী উচ্চারণ করে এসব কথা বলেন মো. আবুল কালাম এমপি। তিনি প্রবাসী নাসিরকে সাহস দিয়ে বলেন, এখন থেকে তোমার এবং তোমার পরিবারের ভয় নেই, নির্ভয়ে তুমি বিদেশে যেতে পারো। এখন থেকে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন, শরীফ হোসেন, সহ সভাপতি আবুল বাশার কিরন, ইউসুফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন পাপন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট