1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

পরম প্রিয় দাদি –মোঃ রুহুল আমিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

পরম প্রিয় দাদির ছিল
আদর মাখা মুখ,
দেখলে দাদির সোনা মুখটা
পেতাম মনে সুখ।

দাদির সাথে খুব আদরে
ছোট বেলা কাটে,
দাদির হাতটা ধরে যেতাম
ফসল ভরা মাঠে।

গাঁয়ের বাড়ি ঘুরে বেড়াই
দাদির কোলে চড়ে,
হাতটা ছাড়া হাঁটতে গিয়ে
যেতাম তবে পড়ে।

দাদি আমায় চোখে চোখে
রাখতো সারাক্ষণ,
দাদির সাথে খেলায় মেতে
খুশি থাকতো মন।

দাদির কোলে পিঠে চড়ে
সবখানেতে ঘুরি,
দাদির আদর ভালোবাসার
ছিল নাকো জুড়ি।

দাদির থেকে থাকলে দূরে
নিত্য নিতো খোঁজ,
বলতো দাদি কথা বলবে
আমার সাথে রোজ।

আমায় ছেড়ে অচিনপুরে
পাড়ি জমায় দাদি,
দাদির স্মৃতি মনে পড়লে
একলা বসে কাঁদি।

দাদির সাথে অনেক স্মৃতি
আছে জীবন জুড়ে,
মনের কোণে উঠছে ভেসে
যাচ্ছে হৃদয় পুড়ে।

চোখে মুখে দাদির স্মৃতি
ক্যামনে আজি ভুলি,
দাদির জন্য জায়নামাজে
হাত দুটো যে তুলি।

হে দয়াময় পরওয়ারদিগার
দাদি থাকুক ভালো,
কবর ঘরটা —ঝলমলিয়ে
রেখো নূরের আলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট