1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ

স্মৃতির অচেনা দরজায় — মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
রাত গভীর হলে,
দিনের আলোয় লুকিয়ে থাকা স্মৃতিগুলো
অদ্ভুত নির্লজ্জতার মত বেরিয়ে আসে।
তাদের নিঃশব্দ হাঁটাহাঁটিতে
মন ভারী হয়ে ওঠে,
নিঃশ্বাসও কখনো আটকে যায়।
বন্ধুদের সাথে সেই মেঘলা দুপুর
মাঠে ছুটে চলা,
কাঁচা আম চুরি করে খাওয়া,
নদীর জলে ডুব সাঁতার কাটা
সবই আজ সরল জীবনের
একেকটি প্রস্তরলিপি,
যা পড়লেই চোখ ভিজে ওঠে অজান্তে।
ভুল করেছি,
হ্যাঁ, ভীষণ ভুল করেছি।
নিজেকে বেঁধে রেখেছি
স্বপ্ন আর ক্লান্তির খাঁচায়,
যেখানে সম্পর্কগুলো
ম্লান হয়ে গেছে খুব দ্রুত।
আজ যদি একবারই ফিরে যাওয়া যেত
দরজা খুলে যদি ভোরের মতো
একটি দিন পাওয়া যেত
হয়তো দু’মুঠো কথা বলতাম,
হয়তো জড়িয়ে ধরে বলতাম
থাকো… আর দূরে যেও না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট