1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা এবং ‘দ্য হাইব্রিড অব কালচার’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The Hybrid of Culture’–এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় কচিকাঁচার মেলা মিলনায়তনের তৃতীয় তলায় এ আয়োজন করে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুহুম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এ.বি.এম. সোহেল রশীদ এবং উদ্বোধক ছিলেন নন্দিত কবি ও গবেষক, জাতীয় দৈনিক ‘ঐশী বাংলা’র সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর।
বিশেষ আলোচক ছিলেন ছড়াকার আতিক হেলাল, আজীবন সদস্য বাংলা একাডেমি; এবং মোসলেহ উদ্দিন, প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী গ্রীনল্যান্ড সাহিত্য সংস্কৃতি ও সামাজিক সংস্থা।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল হক বাবু, প্রফেসর ইউনুস মোল্লা (কলকাতা), প্রফেসর ড. আলহাজ্ব শরীফ সাকি, কবি অরুণা বেগম, ব্রিগেডিয়ার হাওলাদার, ডা. আব্দুল হাকিম, জহিরুল হক বিদ্যুৎ, নেক পারভিন লায়লা চিত্রা ও বি.এম. আরিফ হোসেন মিটু।
কবি মাসুম মুহতাদীর প্রাণবন্ত সঞ্চালনায়- সংবর্ধনা ও প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন কবি, সম্পাদক ও প্রকাশক কে এম সফর আলী, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ।
বক্তারা নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের দীর্ঘদিনের সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন এবং শিল্পকলা একাডেমিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক সংকলন ‘দ্য হাইব্রিড অব কালচার’–এর মাধ্যমে বাংলা সাহিত্যকে বৈশ্বিক পরিসরে পরিচিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট