1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ

একটি মন –শিরিন আফরোজ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে
বারান্দার গ্রীলে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে
ভাবলাম একটি কবিতা লিখতে বসবো ,
কবিতা লিখবো আকাশ নিয়ে ছন্দে ।
না না তা আর হলো না !
মূহূর্তেই ভাবনা বদলে দিলো মিটমিট করে
জ্বলতে থাকা তারাটি ,
অবাক দৃষ্টিতে তারাটি দেখতে দেখতে ইচ্ছে হলো
তারাটি নিয়ে লিখি ।
ভাবতে ভাবতে তারাটি আমার কল্পনার রাজ্যে ঢুকে
আমাকে নিয়ে গেলো স্বর্গলোকে !
এত্তো এত্তো সুন্দর দেখে কত… কথা, কত….প্রেম আরো কত কি….!
কিন্তু হঠাৎ হঠাৎ এত্তো সুন্দরের মাঝেও মনটি
চলে যাচ্ছিল আমার বারান্দার পাশে
আঁধারে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচুড়ার কাছে,
মন বলছিলো সে খুব রাগ করেছে আজ তার দিকে ভালো করে নজর দিলাম না বলে ,কৃষ্ণচুড়ার ভাবনা আসাতে তারাটি
নিয়েও আমার হলো না কবিতা লেখা !
তারাটিকে বললাম আমি ফিরে যাবো আমার বারান্দায় ।
তারাটি কারণ জানতে চাইলে বললাম,
বারান্দার পাশেই গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে
আমার প্রিয় কৃষ্ণচুড়া !
তারাটি একটু মন খারাপে বিদায় নিতেই
নিজেকে ফিরে পেলাম বারান্দায় প্রিয় কৃষ্ণচুড়ার পাশেই ।
রাতের আঁধারে কৃষ্ণচুড়ার পাতাগুলো যেন ফিসফিসিয়ে আমায় বলছে , লিখো মিতা আমায় নিয়ে যত ইচ্ছে কবিতা ।
পরিশেষে ,তখন লেখা হলো না কবিতা !
আহা !
দ্রুত চলা মন যেন রঙিন ফিতা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট