1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

পাগল রমেশ _ মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
নদীটা যেন হাঁপায়—
বুকের ভেতর ঘুম-পাওয়া দীর্ঘশ্বাস নিয়ে।
তার পাড়ে বসে আছে রমেশ, একলা।
কাঁধে পুরনো চাদর, চোখে ধুলোমাখা বিকেল।
গাঁয়ের মাথার ওপারের তালগাছগুলি তখনো নড়ে,
যেন কিছু বলতে চায়, আবার থেমে যায়।
হাওয়া বইছে ধীরে—
সুন্দরীর চুলে হাত বুলানোর মতো।
গাঁয়ের মেয়েগুলি হাঁসের পাল নিয়ে ঘরে ফিরছে,
কাঁধে কলসি, মুখে হেসে ওঠা ছায়া।
রমেশ চেয়ে থাকে—
কোনো মুখে সুধার মতো ছায়া খোঁজে, পায় না।
সুধা… ওই নামটার মধ্যেই যেন সন্ধ্যা জমে থাকে।
বছর দশেক আগের কথা,
গাছতলার ধারে দাঁড়িয়ে রমেশ বলছিল,
“আমি ফিরুম, তোর লাইগা।”
সুধা হেসে বলছিল, “তুই ফিরবি না, জানি।”
ওর কথাটাই ঠিক হল।
সুধা বিয়ে করে চলে গেল, আর রমেশ ফিরল না।
ফিরল না সময়, ফিরল না মনের মানুষ।
এখনও সন্ধ্যাবেলা এই নদীর ধারে সে আসে।
পাতার ফাঁকে চাঁদের আলো পড়ে চোখে,
যেন কারো অশ্রু।
বাতাসে সুধার গলার আওয়াজ ভেসে আসে—
নাকি সে-ই বানায় সেই শব্দ?
গাঁয়ের মানুষ কয়, “রমেশ পাগল হইয়া গেছে।”
কেউ বোঝে না, পাগল হয় সে,
যারে প্রেম নদীর মতো টানে,
কিন্তু পাড়ে ভিড়ায় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট