1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নাথেরপেটুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও তাফসীরুল কুরআন মাহফিল’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯জুন) বিকাল ৪টা থেকে নাথেরপেটুয়া ফাযিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

তিনি বলেন- ইসলাম সমতায় নয়-ন্যায্যতায় বিশ্বাসী। ন্যায্যতায় ভিত্তিতে সমাজের কল্যাণ সাধন করতে হবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তাঁর সৃষ্টির কল্যাণ করার জন্য। যে কল্যাণ কাজে লৌকিকতা থাকে, তা আল্লাহ’র কাছে কবুল হয়না। তাই যেকোন ভালো কাজে লৌকিকতা পরিহার করতে হবে।

তিনি বলেন, “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ” সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্বমানবতার মুক্তির দূত রাসূল সা. নিয়ম-পদ্ধতি অনুসরণ করে নাথেরপেটুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে সমাজের কল্যাণে কাজ যাওয়ার আহ্বান জানান তিনি।

নাথেরপেটুয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক সংগ্রামের জিএম মো.আবুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান সোহাগ, বিশিষ্ট রাজনীতিক জয়নাল আবেদিন পাটোয়ারী, প্রকৌশলী মতিউর রহমান, লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সেক্রেটারী মো. নুরুন্নবী, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বার্তা সম্পাদক জহিরুল ইসলাম, নাথেরপেটুয়া ইসলামি সমাজ কল্যান পরিষদের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সাঈদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়েজুর রহমান, নাথেরপেটুয়া ইসলামি সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি আবদুল গোফরান ভূঁইয়া, ছাত্রনেতা রবিউল হোসেন, এনএম মিলন হাজারী, আবদুল আজিজ, সমাজসেবক হুমায়ুন কবির ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা জুনায়েদ সিদ্দিকী।

উক্ত অনুষ্ঠানে নাথেরপেটুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সিরাত ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের প্রস্তুতি গ্রহণ ও বাজেট বাস্তবায়ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট