1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

কাটুনীপাড়া দারুল উলুম মাদরাসার কমিটি, শিক্ষক ও এলাকার বিশিষ্ট জনদের নিয়ে ঈদ পূনর্মিলনী

আবুল কালাম আজাদ
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাটুনীপাড়া দারুল উলুম মাদরাসার কমিটি, শিক্ষক ও এলাকার বিশিষ্ট জনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। সোমবার (৯জুন)দুপুর ২টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাটুনীপাড়া দারুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি ও  বিশিষ্ট শিক্ষানুরাগী  ড.মো.সামছুল ইসলাম মজুমদার।

কাটুনীপাড়া দারুল উলুম মাদরাসার সুপার মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা মনিরুজ্জামান ভূঁইয়া,উত্তর হাওলা ইউনিয়ন যুবদলের আহবায়ক  জয়নাল আবেদীন,   সদস্য সচিব আবদুর রহমান খোকন,মাদরাসার প্রতিষ্ঠাতা সুপারের ছেলে মাওলানা আবদুস সহিদ,তরুণ উদ্যোক্তা ও  সমাজসেবক ডাক্তার বোরহান উদ্দিন, মিজানুর রহমান,সৌদি আরব প্রবাসী মো.শাহ আলম,যুবদল নেতা মো.রিপন প্রমুখ।

এসময় বক্তারা বলেন – একটি শিক্ষা প্রতিষ্ঠানকে যখন যথাযথ ভাবে পরিচর্চা ও পরিচালনা করা হয়, তখনি সেই শিক্ষা প্রতিষ্ঠানটি সম্বৃদ্ধি ও সফলতা লাভ করে।
পাশাপাশি শিক্ষকগণ হলেন দেশ ও জাতি গড়ার কারিগর। এক্ষেত্রে অবশ্যই সে শিক্ষকগণকে দক্ষ, যোগ্য ও আদর্শিক হতে হবে। কেননা একজন আদর্শিক শিক্ষকই পারেন শিক্ষার্থীদের সঠিক জ্ঞান আহরণ করাতে।
পরে অনুষ্ঠানে আগত সকলকে কাটুনীপাড়া দারুল উলুম মাদরাসার সামগ্রিক উন্নয়ন ও উন্নতি এবং সম্বৃদ্ধির ক্ষেত্রে স্ব স্ব অবস্থানে ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট