1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

ক্বীন ব্রীজ বালিকা –সাঈদা আজিজ চৌধুরী

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
ধূলোমাখা বৃষ্টির ফোঁটার মতো শৈশব এখন
স্মৃতির গ্রামগঞ্জে কিংবা সুরমা নদীর তীর ঘেঁষে
ক্ষয়ে যাওয়া পান্ডুলিপির প্রতিটি পৃষ্ঠায়।
সচল দৃশ্যগুলো অতল গভীরে
সন্ধ্যার ফুলের মতো বাতাসে পরাগরেণু
ম্লানমুখে চাপা হাসে সুপোরির বাগান।
ঘোরের মধ্যে ক্বীন ব্রীজের জনসমুদ্রে ডুবসাঁতার
ছাতিমগাছটি ডালপালা মেলে আকাশে তাকায়
নরম রোদে ফুলগুলো থোকায় থোকায়।
শহরের প্রবেশদ্বারে ঝুলে থাকা প্রবীণ সেতু
শিউলির গন্ধমাখা একফালি চাঁদ
হাঁটতে থাকে বালিকা পায়ে পা মিশিয়ে।
নির্বোধ শৈশব গেঁথেছিল বৃষ্টির মালা একদিন
ফোঁটায় ফোঁটায় নিঃসৃত প্রেম-জারক
শুষে নেয় ক্বীন ব্রীজের ধাতব শরীর।
জীবনের এক্সপ্রেস মেল ট্রেনে অবশেষে
একটি একটি করে ফুলগুলো খসে পড়েছে
শাদা শাদা পাহাড়ি-মেঘের মাঠে।
উড়তে থাকা শালিকের ডানা থেমে যায়
নিভু নিভু সন্ধ্যায় পালকের ছায়ায় হাঁটে বালিকা
জীবনের এপিটাফে বিস্তৃত বাহু মেলে
কবিতার আর্কাইভে শৈশবের মিউজিয়াম।
স্বত্ব সংরক্ষিত
২৮/৩/২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট