1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

আমিই তোমার গর্বিত বাংলাদেশ –ফারুক জাহাঙ্গীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
মা জননী বললেন- স্বাধীনতায় গর্বিত হও বাবা
দৃঢ়চিত্তে বললাম
মা আমিই তোমার গর্বিত স্বাধীন বাংলাদেশ।
জননী হাসলেন, হয়তো খানিকটা প্রশ্রয়ের
দোয়া করি বাবা তুমি যেন ঠিক তাই হও
তোমাদের যোগ্য হাতে রেখে যেতে চাই
আমার মুক্ত স্বাধীন সোনার বাংলাদেশ।
বললাম হেসে, তুমিতো জানো না মা
এই আমিও এক গভীর প্রণয়ে আসক্ত …
অবাক হয়ে আমার অবয়বে চাইলেন জননী…..
মৃদু হেসে আমি বললাম –
জননী জন্মভূমি আমার আজন্ম প্রেম
এই পৃথিবীর কোন ঐশ্বর্যের বিনিময়ে
কিনতে পারবে না কেউ এই অবিনাশী ধারা।
মায়ের দু’চোখে অশ্রু, আনন্দাশ্রু হয়তো;
মায়ের অতীন্দ্রিয় হাত আমার মাথায়
কপোলে চুমিয়ে গেলেন এবার পরম মমতায়।
উজ্জ্বল দৃষ্টিতে চেয়ে বললেন মা –
তা’হলে এবার আমি খানিকটা ঘুমোতে যাই বাবা
হিংস্র শ্বাপদ শকুন ওঁৎ পেতে আছে
তাইতো এতদিন আমি ঘুমোতে পারিনি শঙ্কায় ।
বুঝলাম আজ আর ভয় নেই
আমার কোটি কোটি গর্বিত সন্তান দাঁড়িয়ে আছে
মায়ের স্বাধীনতার ইজ্জত আব্রু সুরক্ষায়।
মায়ের পায়ে চুমিয়ে গেলাম আমি ইন্দ্রিয় সত্ত্বায়
তোমার গর্বিত বাংলাদেশ জেগে রবে মা
কাল থেকে মহাকালতক
তোমার স্বাধীনতার অহংকার সুরক্ষায়।
কাব্যগ্রন্থ- আরণ্যক নদী ও মাতাল হাওয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট