1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভালোবাসার রং–শফিকুল আলম টিটন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
(ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজ বসন্ত)
পাইনি কাছে থাকিস দূরে পড়ছে মনে তোকে
পাগলা কুকুর কামড়েছে আর রক্তচোষা জোকে ।
উঠছে ব্যথা টনটনিয়ে ফাগুন রঙের হওয়ার
কেমন আছিস আমায় ছাড়া সাধ মিটেছে চাওয়ার ।।
ভালোবাসার রং কি জানিস মনের ব্যথার চোটে
শূন্য মগজ হাওয়ায় দোলে কষ্ট এ মন লোটে।
কোন নিশানায় ছুটিস পাখি গগন জুড়ে মেঘ
হাতছানি দেয় হায়েনা ওসব হাজার কিলো বেগ ।।
এখন রাতে ঘুম আসে না আগের মত ঠিক
শূন্যতা তোর কাঁদায় শুধু মারলি মনে কিক।
বসন্ত আজ বিমর্ষ তাই খুঁজছে চতুর্দিক
সবার মনে সুখ থই থই আমার এ মন লিক ।।
আকাশ ভারি এই প্রকৃতির নেই কি মনে সুখ
যা ছিল মোর, আজ যেনো নেই ! ভালোবাসার ভূক !
আমার একটা আকাশ ছিল আজ মেঘে তা ঢাকা
জমুক মনে ভালোবাসা বসন্তরাজ ফাঁকা ।।
জমুক মনে প্রেমের ছোঁয়া, ছোঁয়াছুঁয়ির খেলায়
জমুক না আজ টিএসসি আর একুশে বই মেলায় ।
ভালোবাসায় দেই জমিয়ে বসন্তোরাজ এলে
প্রিয়রে তুই দেখিস আমায় মনের দুচোখ মেলে ।।
ঢাকা : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর : ০৩:০৩ মিনিট ।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট